যেভাবে লিক্যুইড লিপস্টিক ব্যবহার করতে হবে
সময়ের সাথে সাথে লিক্যুইড লিপস্টিকের জনপ্রিয়তা বেড়েছে। এর অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। লিক্যুইড লিপস্টিকের রং বেশ গাঢ় হয় এবং ফুটে ওঠে; ব্যবহারের পর ছড়ায় না, এবং দীর্ঘসময় পর্যন্ত ঠোঁটে থাকে। শুষ্ক ঠোঁটে লিক্যুইড লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট আরো বেশি শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়া উচিত এবং লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই ঠোঁটে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
- লিপস্টিক দেয়ার আগে লিপ বাম ব্যবহারের ফলে ঠোঁটে যে অতিরিক্ত তেলতেলে ভাব থাকে তা একটি টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে।
- আই লাইনার পেন্সিল দিয়ে সুন্দর করে ঠোঁটের আউটলাইন এঁকে নিতে হবে।
- পেন্সিল দিয়ে ঠোঁট আঁকার পরেও দুই কোণায় অনেক সময় কিছু অংশ বাদ থেকে যায়। তাই একটি ব্রাশ দিয়ে কোণাগুলো ঠিক করে নিতে হবে।
- ঠোঁটের মাঝ বরাবর লিপস্টিক দেওয়া শুরু করতে হবে। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণা পর্যন্ত সাবধানতার সাথে টেনে নিতে হবে।
লিপস্টিক দেওয়ার সময় অনেকক্ষেত্রে ঠোঁটের বাইরে ছড়িয়ে যায়। এক্ষেত্রে একটি ব্রাশে কিছুটা ফেস ক্রিম নিয়ে আলতো করে ছড়িয়ে যাওয়া অংশ মুছে ফেলতে হবে।
Share this article
