Top

কনট্যুরিং-এর মাধ্যমে ত্বকের অপেক্ষাকৃত বেমানান অংশগুলো ‘শ্যাডো’ ও ‘হাইলাইট’ করে সুন্দর করে তোলা হয়। মুখের সুন্দর একটি গড়ন ফুটিয়ে তোলার জন্য কনট্যুরিং করা খুবই জরুরি। যেভাবে কনট্যুরিং করবেন-

  • ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহারের পর হালকা রঙের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে।
  • গাল দুটো ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে ত্বকের চেয়ে ১-২ শেড গাঢ় রঙের ব্রোঞ্জার ব্যবহার করতে হবে।
  • মুখের একটা সুন্দর গড়নের লুক আনার জন্য চোয়াল বরাবর হালকা করে আঁকতে হবে।
  • ‘ডাবল চিনের’ সমস্যা থাকলে চিবুকের নীচেও ব্রোঞ্জার ব্যবহার করতে হবে।
  • নাককে অপেক্ষাকৃত সরু দেখানোর জন্য প্রথমে নাকের দুই পাশে, এবং নাকের উপরের অংশে ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। ব্রোঞ্জার অ্যাপ্লাই করা হয়ে গেলে হাইলাইটার ব্যবহার করতে হবে।
  • নাকের মাঝখানে, ভ্রুর বাঁক বরাবর ও কপালে হাইলাইটার ব্যবহার করতে হবে।
  • সাজকে আরো উজ্জ্বল করে তোলার জন্য চোখের ভেতরের কোণার দিকে হাইলাইটার ব্যবহার করতে হবে।
  • গালের হাড়ের উপরের অংশে হালকা রঙের ব্লাশ ব্যবহার করতে হবে যাতে হাড়ের শেপ সুন্দরভাবে বোঝা যায়।
  • সবশেষে, একটা ভেজা স্পঞ্জ দিয়ে ত্বকের উপরের বাড়তি কোনো মেকআপের অংশ ঝেড়ে ফেলতে হবে।

Post a Comment