ময়েশ্চার স্যান্ডউইচের উপকারিতা
ত্বকের ময়েশ্চার লক করে রাখার পদ্ধতি তো আমরা অনেকেই জানি। কিন্তু কেমন হয় যদি একে স্যান্ডউইচ করে রাখা যায়? কোরিয়ান এই পদ্ধতি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক!
ময়েশ্চার স্যান্ডউইচিং কী?
ময়েশ্চার স্যান্ডউইচিং হলো কোরিয়ার ‘৩ সেকেন্ড রুল’ থেকে তৈরি হওয়া একটি পদ্ধতি। ত্বক ভেজা থাকলে যেকোনো উপাদান আরো বেশি ভালোভাবে শুষে নেয়। সেই জায়গা থেকেই যেকোনো ময়েশ্চারাইজার মুখ ধোয়ার তিন সেকেন্ডের মধ্যে ত্বকে ব্যবহার করলে সেটাকে ময়েশ্চার স্যান্ডউইচিং বলে।

ময়েশ্চার স্যান্ডউইচিং করলে কী হয়?
বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি যেকোনো প্রসাধনীর কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি করে। ত্বক আর্দ্র থাকায় ময়েশ্চার এই সময় ত্বকের ভেতরে ঢুকে যায় এবং গভীরে আটকে যায়। যেকোনো স্কিন কেয়ার পণ্য ব্যবহারের ক্ষেত্রে এমনিতেও আগে ভালোভাবে ত্বক পরিষ্কার করার কথা বলা হয়। এই ময়েশ্চার স্যান্ডউইচিং পদ্ধতি ঠিক সেটাই করে। এতে ময়েশ্চার ত্বকের ভেতরে ঢুকে যায় এবং মেটাবলিক রিজেনারেশন নিশ্চিত করে।
কীভাবে ত্বকে ময়েশ্চার স্যান্ডউইচিং পদ্ধতি ব্যবহার করবেন?
খুব সহজ। শুধু প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে না মুছেই সেটার উপরে স্কিন কেয়ার পণ্য ব্যবহার করবেন। কেমন পানি দিয়ে মুখ ধুতে হবে তাতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সাধারণ কলের পানিই এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
Share this article