মেকআপ সেটের জন্য মেকআপ সেটিং স্প্রে নাকি ফেসিয়াল মিস্ট
মেকআপ সেটিং স্প্রে বা ফেসিয়াল মিস্ট ব্যবহার করে মেকআপের ফিনিশিং টাচ দেওয়া হয়। তবে এক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন, এ নিয়ে অনেকেই দোটানায় পড়ে যান। এই দুই ধরনের মেকআপ প্রোডাক্ট সম্পর্কে বেসিক কিছু তথ্য জানা থাকলে এ নিয়ে ভবিষ্যতে আর কখনও কোনো ধরনের সংশয় কাজ করবে না।
সহজ কথায়, মেকআপের পর ফ্রেশ লুক ধরে রাখতে চাইলে ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে হবে। আর দীর্ঘসময় পর্যন্ত মেকআপ অক্ষত রাখতে চাইলে সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।
ফেসিায়াল মিস্ট ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপাদান থাকায় মেকআপে বাড়তি দ্যুতি যোগ করে।
মেকআপ সেটিং স্প্রে সাজের দীর্ঘস্থায়িত্ব বাড়ায়। এটা বিভিন্ন ধরনের হয়, এবং ডিউই, ম্যাট বা হাইলাইটেড উপাদানসমৃদ্ধ হওয়ায় মেকআপে বাড়তি মাত্রা যোগ করে। বেশ কিছু সেটিং স্প্রেতে ‘স্কিনকেয়ার’ উপাদান যোগ করা থাকে।
দীর্ঘস্থায়ী ও সতেজ মেকআপের জন্য সেটিং স্প্রে ব্যবহার করে ফেসিয়াল মিস্ট সাথে রাখা যেতে পারে, যাতে করে কয়েক ঘন্টা বাদে সেটা অ্যাপ্লাই করে মেকআপ লুকে সতেজ ভাব আনা যায়।
Share this article

