মেকআপ রিমুভার ওয়াইপসকে বাই বাই বলুন
যারা নিয়মিত মেকআপ করেন, তাদের ব্যাগে মেকআপ রিমুভার ওয়াইপস অবশ্যই থাকে। দিনশেষে মেকআপ তোলার ক্ষেত্রে অনেকেই অলসতাবোধ করেন, এবং এই কারণে দিন দিন এর উপর নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। আর বিপত্তির শুরু এখান থেকেই, কারণ এর ফলে ত্বকের নানারকম সমস্যা দেখা দেয়।
- ফেসিয়াল ক্লিনজার এবং পানি দিয়ে ত্বক একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়, কিন্তু মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে তা হয় না। ত্বকের মেকআপ, মৃত চামড়া ও ময়লাগুলো অনেকাংশে থেকেই যায়।
- বেশিরভাগ মেকআপ রিমুভার ওয়াইপসে ত্বকের জন্য হিতকর কোনো উপাদান থাকে না। এতে উপস্থিত অ্যালকোহল ত্বককে শুষ্ক করে তোলে, এবং প্রিজারভেটিভ ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে।

- প্রতিদিন ওয়াইপস দিয়ে রগড়ে রগড়ে পরিষ্কার করার ফলে চোখের নীচের পাতলা চামড়া কুঁচকে যায় এবং বলিরেখা দেখা দেয়। ফলে সময়ের আগেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে।
- শুধু ত্বক না, এটা পরিবেশের জন্যও ক্ষতিকর। কারণ, বেশিরভাগ মেকআপ রিমুভার ওয়াইপস রিসাইকেবল বা পচনশীল নয়।
মেকআপ তোলার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথমে অয়েল বেজড ক্লিনজার (মেকআপ ও ময়লা পরিষ্কার করে) দিয়ে পরিষ্কার করে তারপর ওয়াটার বেজড ক্লিনজার (অবশিষ্ট মেকআপ এবং ঘাম পরিষ্কার করে) দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
Share this article