Top

প্রত্যেকটি মেকআপ প্রোডাক্টের গায়ে একটি মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ করা থাকে। উক্ত তারিখের পর আর কোনোভাবেই সেই মেকআপ পণ্যগুলো ব্যবহার করা যাবে না। অন্যথায় পণ্যগুলোতে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিতে পারে, এবং ত্বকে জ্বালাপড়া, ব্রন বা চোখের ইনফেকশন হতে পারে।

ফাউন্ডেশন

শেলফ লাইফ: ছয় মাস থেকে এক বছর।

মুখ খোলার পর দীর্ঘদিন ব্যবহারের জন্য এতে কখনোই আঙুল দিয়ে স্পর্শ করা উচিত নয়।

লিক্যুইড হাইলাইট

শেলফ লাইফ: ছয় মাস থেকে এক বছর।

একটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করলে এবং ডিসপোজেবল অ্যাপ্লিকেটর দিয়ে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকে।

কনসিলার

শেলফ লাইফ: ছয় মাস থেকে এক বছর।

সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং সরাসরি আঙুল দিয়ে স্পর্শ করা যাবে না।

ব্লাশ ও পাউডার

শেলফ লাইফ: দুই বছর।

ব্রাশ নিয়মিত ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করলে পাউডার প্রোডাক্টগুলো অনেকদিন ভালো থাকে।

ক্রিম ব্লাশ ও স্টিক

শেলফ লাইফ: ১২ থেকে ১৮ মাস।

পরিষ্কার হাতে ব্যবহার করতে হবে এবং জীবাণুমুক্ত পাত্রে স্টিকগুলো রাখতে হবে।

লিপস্টিক, লাইনার ও গ্লস

শেলফ লাইফ: ১ বছর।

শীতল ও শুষ্ক স্থানে রাখতে হবে।

ব্রো পেন্সিল ও কোহল আই লাইনার

শেলফ লাইফ: ১ বছর।

ভেজা স্থান থেকে দূরে রাখতে হবে।

মাসকারা

শেলফ লাইফ: ৩ মাস।

লিক্যুইড আইলাইনার

শেলফ লাইফ: ৩ থেকে ৪ মাস।

Post a Comment