মেকআপের মাধ্যমে যেভাবে ন্যাচারাল লুক আনা যায়
মেকআপের ক্ষেত্রে ভারী সাজের বাইরেও অনেকে ন্যাচারাল লুকের সাজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। এই সাজ অপেক্ষাকৃত সহজ। ন্যাচারাল লুকের মেকআপের জন্য করণীয়।
- ন্যাচারাল মেকআপের জন্য দ্যুতিময় ত্বকের বিকল্প নেই। আর এজন্য নিয়মিত ত্বকের যত্ন নিতে হয়, এবং পাশাপাশি সুষম খাবার ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য।
- মসৃণ বেজ মেকআপের জন্য প্রাইমার ব্যবহার করতে হবে। মুখ ও গলায়, দুই জায়গাতেই প্রাইমার ব্যবহার করতে হবে।
- ফাউন্ডেশন হিসেবে বিবি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
- চোখের নীচে, ঠোঁটের পাশে দুই কোণায়, এবং প্রয়োজন অনুযায়ী মুখের অন্যান্য অংশে হালকা কনসিলার ব্যবহার করতে হবে।
- চিবুক ও নাকের উপরিভাগের লম্বালম্বি অংশে ব্লাশ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ক্রিম বা পাউডার ব্লাশ নির্বাচন করতে হবে।
- মেকআপের ক্ষেত্রে সুন্দর একটা লুকের জন্য ভ্রু একটা বাড়তি মাত্রা যোগ করে। ব্রো জেল বা ব্রো পেন্সিল ব্যবহার করে সুন্দর করে ভ্রু এঁকে সেট করে নিতে হবে।
- সাজের ক্ষেত্রে মাসকারা অনেকটা ‘গেম চেঞ্জারের’ মতো। চোখের পাপড়ি বড় বা ছোট হোক, মাসকারা ব্যবহার করলে চোখের পাপড়ি আরো ঘন ও লম্বা দেখায়।
- হালকা রঙের স্বচ্ছ লিপ গ্লস ব্যবহারে ঠোঁট দুটোকে বেশ ন্যাচারাল দেখাবে।
- চিবুকের হাড়, ভ্রুর উপরের হাড়, কপাল, নাক ও কিউপিড’স বো-তে হাইলাইটার ব্যবহার করতে হবে।
Share this article
