মুখের ধরন অনুযায়ী কনট্যুরিং
নাক বা গালের হাড়ের অংশগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য কনট্যুরিং করা হয়। মুখের গড়নভেদে কনট্যুরিং করতে হয়, এবং এটি মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বর্গাকার আকৃতির মুখ
মুখের দুই কিনারে কনট্যুরিং করতে হবে।
গোলাকার মুখ
চিবুকের হাড়ের নীচ দিয়ে বা চোয়াল বরাবর কনট্যুরিং করতে হবে।
আয়তাকার মুখ
চিবুকের হাড়ের অংশে কনট্যুর করা যাবে না। পুরো চোয়ালের অংশ জুড়ে কনট্যুরিং করতে হবে।
হার্ট আকৃতির মুখ
চিবুকের হাড় ও চোয়ালের নীচের দিকে কনট্যুরিং করতে হবে।
ডিম্বাকৃতির মুখ
চিবুকের হাড়ের নীচের অংশে এবঙ থুতনিতে হালকা কনট্যুরিং করা যেতে পারে।
যেভাবে কনট্যুরিং করতে হবে
- ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহারের পর ফাউন্ডেশন লাগাতে হবে।
- গলার নীচের দিকে মাঝ বরাবর পর্যন্ত ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে।
- কনসিলার ব্রাশ দিয়ে টি-জোন এরিয়া, চোখের নীচে এবং চিবুকের হাড়ের উপরের অংশে হালকা মেকআপ অ্যাপ্লাই করতে হবে।
- হাইলাইটিং মেকআপ দিয়ে চোয়ালের উপরের অংশে পাতলা লাইন টানতে হবে।
- তারপর ব্রাশ, স্পঞ্জ বা আঙুলের সাহায্য ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে ফাউন্ডেশনের উপরে হাইলাইটার আলাদা করে বোঝা না যায়।
- নাকের পাশে, চিবুকের হাড়ের নীচে এবং মাথার চুলের আগপর্যন্ত ডার্ক মেকআপ দিয়ে কনট্যুরিং করতে হবে।
- হাইলাইটারের মতো করেই ব্লেন্ড করতে হবে।
- লুজ পাউডার ব্যবহার করে বাড়তি উজ্জ্বলতা কমিয়ে মেকআপ সেট করতে হবে।
- সবশেষে চিবুকে ব্লাশ অ্যাপ্লাই করতে হবে।
Share this article
