Top

মুখের সাজের সাথে ভ্রুয়ের সাজও হওয়া চাই সুন্দর। ভ্রুয়ের সাজের ক্ষেত্রে যা যা করণীয়:

  • ইদানীং ঘন ভ্রুয়ের সাজের চল এসেছে। তাই ভ্রু প্লাক না করে ছয় সপ্তাহ পর্যন্ত স্বাভাবিকভাবে বড় হতে দিতে হবে। ছয় সপ্তাহ পর ভ্রুয়ের চারপাশে ছড়িয়ে যাওয়া অংশগুলো পরিষ্কার করতে হবে।
  • ভ্রু সুন্দর করে এঁকে নিলে তা আরো ঘন দেখায়।
  • ক্যাস্টর অয়েল ভ্রু-র স্বাভাবিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে। প্রতি রাতে একটি কিউ-টিপ ক্যাস্টর অয়েলে ভিজিয়ে চোখের পাপড়ি ও ভ্রুতে ব্যবহার করতে হবে। ছয় থেকে আট সপ্তাহ পর ফলাফল পাওয়া যাবে।
  • মুখের ধরন অনুযায়ী ভ্রুগুলোকে একটা শেপে আনতে হবে।
  • সামান্য পরিমাণ ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে তা ভ্রুতে ব্যবহার করতে হবে। এর ফলে মেকআপের অতিরিক্ত তেল বা ক্রিম শুষে নেয়।
  • প্রথমে ভ্রুগুলো নীচের দিকে আঁচড়ে নিতে হবে। এরপর পেন্সিল দিয়ে একটা শেপ এঁকে দিতে হবে।
  • ভ্রুর নীচে ফাউন্ডেশন ব্যবহার শেষে উপরের দিকে আঁচড়ে নিয়ে একইভাবে পেন্সিল দিয়ে নীচের দিকটাও এঁকে নিতে হবে।
  • ভ্রুর ঘ নদিকে একটি হালকা শেডের পেন্সিল এবং সরু দিকে গাঢ় শেডের পেন্সিল ব্যবহার করতে হবে।
  • এরপর একটি স্পুলি ভ্রুয়ের উপর বুলিয়ে নিতে হবে।
  • সবশেষে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিতে হবে।

Post a Comment