Top

একজোড়া সুন্দর চোখের দিকে তাকিয়ে মন হারিয়ে যায়। আর সেই চোখ দুটোকে আরো আকর্ষণীয় করে তুলতে নানাভাবে সাজিয়ে তোলা যায়। এর মধ্যে স্মোকি আই মেকআপ অন্যতম।

গোল্ড স্মোকি আই মেকআপ

প্রাইমার > কনসিলার > গোল্ড আইশ্যাডো > ডার্ক ব্রাউন আইশ্যাডো > গোল্ড আইশ্যাডো > কাজল বা আইলাইনার।

টিপস: চোখ দুটোকে আরও সুন্দর করে তুলতে আইল্যাশ কার্লার দিয়ে পাপড়িগুলো কার্ল করে নেওয়া যেতে পারে।

সিলভার স্মোকি আই মেকআপ

প্রাইমার > কনসিলার > সিলভার আইশ্যাডো > ব্ল্যাক আই লাইনার > হাইলাইটার > মাসকারা।

টিপস: ভ্রু-র রং অনুযায়ী ভ্রুতে আইশ্যাডো ব্যবহার করে আইব্রো জেল দিয়ে সেট করে নিতে হবে। এতে চোখ দুটো আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

ব্ল্যাক অ্যান্ড গোল্ড স্মোকি আই মেকআপ

প্রাইমার > কনসিলার > ব্ল্যাক আই লাইনার > গোল্ড আইশ্যাডো > ফলস আইল্যাশ > মাসকারা।

টিপস: ক্রিম বেজড আইশ্যাডো ব্যবহার করলে মেকআপ লুক অনেক মসৃণ হবে।

ডিপ ব্লু স্মোকি আই মেকআপ

প্রাইমার > কনসিলার > ন্যুড আইশ্যাডো > ব্লু আইলাইনার > মাসকারা।

টিপস: ঠোঁটে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করলে চোখের মেকআপটা ফুটে উঠবে।

ক্ল্যাসিক ব্ল্যাক স্মোকি আই মেকআপ 

প্রাইমার > কনসিলার > ওয়াটার প্রুফ কাজল > ব্ল্যাক আইশ্যাডো > মাসকারা > সেটিং স্প্রে। টিপস: চোখের পাতার উপরের দিকে গাঢ় মেরুন রঙের আইশ্যাডো যোগ করা যেতে পারে।

Post a Comment