ফাউন্ডেশনের রং হালকা হয়ে গেলে কীভাবে ঠিক করবেন
ত্বকের রঙের সাথে মিলিয়ে ফাউন্ডেশন কিনলেও মুখে ব্যবহারের পর দেখা যায় শেডটা ঠিক মেলেনি, ফাউন্ডেশনের রং হালকা হয়ে গেছে। এই সমস্যা সমাধানে যা করণীয়:
- ফাউন্ডেশনের রং হালকা হয়ে গেলে এর সাথে কিছুটা ব্রোঞ্জার মিশিয়ে ব্যবহার করতে হবে। এটি শুধু শেডটাকেই গাঢ় করবে না, বরং একটা ট্যান লুক এনে দিবে। বাদামী স্কিন টোন বা আন্ডারটোনের মানুষদের জন্য বেশ উপকারী।
- হালকা রঙের ফাউন্ডেশনের সাথে একটি গাঢ় রঙের ফাউন্ডেশন মিশিয়ে ত্বকের রং অনুযায়ী শেড বানানো যেতে পারে।
- যাদের হলুদ আন্ডারটোন রয়েছে, তারা ফাউন্ডেশনের সাথে খুবই অল্প পরিমাণ হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে রংটা একটু গাঢ় হয়।
- যাদের হালকা গোলাপী আন্ডারটোন রয়েছে, তারা ফাউন্ডেশনের সাথে হালকা ব্লাশ যোগ করে ব্যবহার করতে পারেন। শেড গাঢ় হওয়ার পাশাপাশি ত্বকে একটা গোলাপী আভা এনে দিবে।
- হালকা রঙের ফাউন্ডেশনের শেডের তুলনায় গাঢ় রঙের কনসিলার থাকলে তা মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
- ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম যোগ করে শেডটা একটু গাঢ় করা যেতে পারে।
- ফাউন্ডেশন ব্যবহারের পর ফেস পাউডার ব্যবহার করলে রং একটু গাঢ় হবে।
Share this article
