প্রেগনেন্সি স্ট্রেচ মার্ক: কমিয়ে আনবেন কীভাবে?
গর্ভকালে স্ট্রেচ মার্ক তৈরি হবেই। তবে, ইচ্ছে করলেই এই দাগগুলো পুরোপুরি না হোক, কিছুটা সারিয়ে আনতে পারেন আপনি। জেনে নিন সেই উপায়গুলো!
১। ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন
ভিটামিন-ই ও তেলসমৃদ্ধ ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করুন। এতে করে স্ট্রেচ হলেও ত্বকে দাগ কম পড়বে।
২। ভিটামিন-ডি গ্রহণ করুন
গবেষণানুসারে, শরীরে ভিটামিন-ডি কম থাকলে ত্বকে স্ট্রেচ মার্ক অনেক বেশি পড়ে। তাই দাগ দূর করতে প্রতিদিন ভিটামিন-ডি গ্রহণ করুন।
৩। ওজন কমিয়ে আনুন
অতিরিক্ত ওজন গর্ভকালীন দাগ বাড়িয়ে দেয়। চেষ্টা করুন চিকিৎসকের সাথে কথা বলে ওজন স্বাভাবিক অবস্থায় আনতে।
৪। প্রচুর পানি পান করুন
প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান করে গর্ভকালীন ত্বকের দাগ কমে আসে। তবে আপনার জন্য কতটুকু পানি পান করা স্বাভাবিক তা চিকিৎসকের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন। এছাড়াও, খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা, ধূমপান পরিহার করা, এবং শরীরচর্চার মতো ব্যাপারগুলোও গর্ভকালীন স্ট্রেচ মার্ক কমিয়ে আনতে অবলম্বন করতে পারেন আপনি!
Share this article

