নতুনরা যেভাবে প্রফেশনালদের মতো করে মেকআপ করবে
মেকআপ আর্টিস্ট হিসেবে আজ যিনি দক্ষ, তিনিও একদিন ব্রাশ আর মেকআপ পণ্য নিয়ে বেসামাল ছিলেন। প্রফেশনালদের মতো মেকআপ লুক আনতে চাইলে নতুনদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
- নিয়মিত ত্বকের যত্ন নিলে ত্বক থাকে স্বাস্থ্যোজ্জ্বল। ফলে খুব সহজেই ত্বকে মেকআপ বসে।
- মেকআপের আগে ত্বক ঠিক করে নিতে হবে। প্রথমেই মেকআপের বেস তৈরি করে নিতে হবে, আর এজন্য ব্যবহার করতে হবে প্রাইমার।
- ফাউন্ডেশন নির্বাচন এবং ব্যবহারের উপর পুরো মেকআপের সৌন্দর্য বা ভেস্তে যাওয়া নির্ভর করে।
- হালকা বা ভারী সাজের প্রয়োজনীয়তা অনুযায়ী কনসিলার ব্যবহার করতে হবে।
- চোখের নীচে কনসিলারের পাশাপাশি বানানা, লুজ বা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করতে হবে।
- ত্বকের রং অনুযায়ী ব্লাশ, ব্রোঞ্জার ও হাইলাইটার ব্যবহার করতে হবে।
- মেকআপ পণ্য ব্যবহারের জন্য সঠিক ব্রাশ নির্বাচন করতে হবে, এবং ব্যবহারের পর নিয়মিত পরিস্কার করতে হবে সেগুলো।
- চোখের মেকআপের ক্ষেত্রে প্রাইমার এবং নিউট্রাল ট্রানজিশন শেড ব্যবহার করতে হবে।
দিনশেষে ঘুমানোর আগে অবশ্যই চোখ-মুখের মেকআপ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। অন্যথায়, ব্রন, চুলকানি বা ত্বকে জ্বালাপোড়া হতে পারে।
Share this article

