ত্বকের রং অনুযায়ী যেভাবে লাল লিপস্টিক নির্বাচন করবেন
লাল রঙের লিপস্টিক এমন একটা লিপস্টিক যা দিন বা রাত যেকোনো সাজের সাথেই মানিয়ে যায়, এবং যেকোনো বর্ণের মানুষ চমৎকার একটি লুকের জন্য এই লিপস্টিক নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। তবে ত্বকের রঙের ভিন্নতা ভেদে লাল লিপস্টিকের শেড ভিন্ন ভিন্ন হয়।
গাঢ় শ্যামলা ত্বকের জন্য
এই ধরনের ত্বকে গাঢ় রং, যেমন- গাঢ় লাল, লাল, ওয়াইন, বেরি ও ইট লাল, এই শেডের লাল লিপস্টিক বেশ ভালো লাগবে।
অলিভ স্কিনের জন্য
কমলা ও হলুদাভ লাল রঙের লিপস্টিক, যেমন- কোরাল ও পপি রং নির্বাচন করতে হবে।
শ্যামলা ত্বকের জন্য
এই ধরনের ত্বকে যেকোনো শেডের লাল লিপস্টিক ব্যবহার করা যায়, কারণ প্রত্যেকটি শেডই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তবে কোরাল লাল রংটা এড়িয়ে যেতে হবে। শ্যামলা ত্বকে এই শেড ব্যবহার করলে ত্বক নিষ্প্রভ দেখাবে।
উজ্জ্বল শ্যামলা ত্বকের জন্য
উজ্জ্বল লাল শেডের লিপস্টিক, যেমন- বেরি রেড ব্যবহার করা যেতে পারে।
ফর্সা ত্বকের জন্য
ফর্সা ত্বকের ক্ষেত্রে যে লাল রঙের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের স্বাভাবিক গোলাপী রঙকে আরো ফুটিয়ে তুলবে, সেই লিপস্টিকটি নির্বাচন করতে হবে।
Share this article
