ত্বকের বড় লোমকূপ কি ছোট করা সম্ভব?
অনেক প্রসাধনীই দাবী করে থাকে যে তাদের পণ্য মুখের লোমকূপের যে বড় বড় ছিদ্র সেগুলোর আয়তন কমাতে বা সেগুলোকে দূর করতে সাহায্য করে। কিন্তু আদৌ কি এমনটা করা সম্ভব? বিশেষজ্ঞদের মতে, একদম না।
মুখমন্ডলের ছিদ্র বা পোরসগুলোকে কিছুটা কমিয়ে হয়তো আনা সম্ভব নানা উপায়ে। তবে সেগুলো ছোট করা বা একেবারে বুজিয়ে দেওয়া সম্ভব নয়। তবে ব্যাপারটা এমন নয় যে, এই পোরসগুলো ক্ষতিকর কিছু।
বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে অতিরিক্ত তেল উৎপাদন করতে থাকা এই ছিদ্রগুলোই ত্বককে শুষ্কতা থেকে বাঁচতে সাহায্য করে। গোটা ত্বকের স্বাস্থ্যকে প্রভাবিত করে এরা।
পোরস বা লোমকূপের ছিদ্র কেন হয়?
লোমকূপের ছিদ্রে কোনোকিছু আটকে গেলে সেটা আস্তে আস্তে বড় হয়ে দাঁড়ায়। এছাড়া বংশগতভাবেও এই পোরস দেখা দেয়। একেবারে দূর করা না গেলেই এদের প্রকোপ কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব।
পোরস বা লোমকূপের ছিদ্র কমিয়ে আনতে করণীয়
১। নিয়মিত এসপিএফ বেশি পরিমাণে আছে এমন সানস্ক্রিন ব্যবহার করুন।
২। নিয়মিত ত্বক স্ক্রাব করুন এবং এক্সফলিয়েট করার আমধ্যমে ত্বকের মরা চামড়া দূর করুন
৩। যেসব পণ্যে একটিভ এসিড, যেমন- স্যালিসাইলিক এসিড, রেটিনল বা গ্লাইকোলিক আছে সেগুলো ব্যবহার করুন এতে ধীরে ধীরে আপনার লোমকূপের ছিদ্র বা ত্বকের পোরসগুলো কিছুটা হলেও কমে আসবে।
Share this article
