Top

আপনি যদি স্কিন ট্রিটমেন্টের পাশাপাশি ত্বকের দাগগুলো ধীরে ধীরে ঘরোয়া পদ্ধতিতেও সারিয়ে তুলতে চান, সেক্ষেত্রে নিচের উপায়গুলো কিন্তু বেছে নিতে পারেন!

১। বেকিং সোডা

বেকিং সোডা প্রাকৃতিক এক্সফলিয়েটর। তাই বেকিং সোডা দ্বিগুণ পরিমাণ পানিতে মিশিয়ে ত্বকের দাগের উপরে স্ক্রাবের মতো ব্যবহার করলে দাগ ধীরে ধীরে কমে আসে।

২। নারিকেল তেল

নারিকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড থাকায় এটি খুব সহজেই ত্বকের ময়েশ্চারাইজার নিশ্চিত করে দাগ দূর করতে সাহায্য করে।

৩। অ্যালোভেরা

অ্যালোভেরায় আছে অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান। তাই এটি ত্বকের জ্বালাপোড়া ও দাগ কমিয়ে দেয় অনেকটা জাদুর মতোই।

৪। আলুর রস

আলুর রসে ফাইটোকেমিক্যাল থাকায় এটি ত্বকের কালোভাব কমিয়ে আনে এবং আক্রান্ত স্থানের দাগকেও ধীরে ধীরে মলিন করে দেয়।

৫। মধু

চাকভাঙা মধু শুধু দাগ নয়, পোড়া দাগ, হার্পিস- এই সবকিছুর প্রতিষেধক হিসেবে কাজ করে। একইসাথে ত্বকের দাগ কমাতে প্রচুর পরিমাণে পানি হতে পারে সব সময়ের জন্য উপকারী। তাই অন্যান্য উপাদানের পাশাপাশি ত্বকের দাগ কমিয়ে আনতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।

Post a Comment