কোন ফেসওয়াশ আপনার জন্য ভালো?
আপনার ত্বকের যে সমস্যাগুলো হচ্ছে সেটার পেছনে অনেক বড় ভূমিকা রাখে ভুল প্রসাধনীর ব্যবহার। বিশেষ করে ফেসওয়াশ ত্বকের সুস্থতায় অনেক বড় ভূমিকা রাখে। তাই সঠিক ফেসওয়াশ বেছে নিতে নিচের ব্যাপারগুলো মাথায় রাখুন।
১। ব্রণযুক্ত ত্বকের জন্য
আপনার ত্বকে যদি ব্রণ অনেক বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে অ্যাপেল সাইডার ভিনেগার বা টি ট্রি অয়েল আছে এমন ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ব্রণের সমস্যার নিরাময় হবে। একইসাথে ত্বক উজ্জ্বল এবং সতেজ হয়ে উঠবে।
২। তৈলাক্ত ত্বকের জন্য
আপনার ত্বক যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রে পিওরিটি অয়েল কন্ট্রোল অয়েল আছে এমন ফেসওয়াশ ব্যবহার করুন। ত্বকের তৈলাক্তভাব কমে আসবে এবং আপনি অনেক বেশি সতেজ অনুভব করবেন।

৩। শুষ্ক ত্বকের জন্য
আপনার ত্বক যদি ড্রাই বা ডিহাইড্রেটেড হয়ে থাকে সেক্ষেত্রে ফেসওয়াশ হিসেবে এমন কোনো পণ্য বেছে নিন যেটি ল্যাক্টিক এসিড, হায়ালিউরনিক এসিড, সেরামাইডস ও অ্যাভোকাডো বা জোজোবা অয়েলের মতো প্রাকৃতিক তেল আছে। এতে আপনার ত্বক প্রাণবন্ত ও হাইড্রেটেড থাকবে সবসময়।
Share this article