Top

ফিজিক্যাল বা প্রাকৃতিক এক্সফলিয়েন্টের ব্যবহার অনেক আগে থেকে হয়ে আসলেও ত্বকের যত্নে কেমিক্যাল বা এসিড এক্সফলিয়েন্টের ব্যবহার শুরু হয়েছে কিছুদিন আগেই। আর সাথে সাথে ত্বকের মরা চামড়া তুলে স্বাস্থ্যকর ত্বক ফিরিয়ে আনতে ব্যবহৃত হচ্ছে নতুন এই এক্সফলিয়েন্ট।

সাধারণত দুই ধরনের কেমিক্যাল এক্সফলিয়েন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

১। এএইচএ বা গ্লাইকোলিক, ম্যালিক, ম্যানডেলিক এসিডের মতো উপাদান, যেগুলো বড় লোমকূপ, ত্বকের দাগ, কালো স্পট ইত্যাদির ক্ষেত্রে কাজ করে।

২। বিএইচএ বা স্যালিসাইলিক এসিড, যা ব্ল্যাকহেড, ব্রণ ইত্যাদির ক্ষেত্রে কাজ করে।

আপনার জন্য কোন কেমিক্যাল এক্সফলিয়েন্ট ভালো?

আপনার ত্বক-

১। তৈলাক্ত হলে ব্রণের সমস্যা দূর করতে স্যালিসাইলিক এসিড এক্সফলিয়েন্ট ব্যবহার করাটাই ভালো।

২। শুষ্ক হলে ত্বকের শুষ্কতা ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে গ্লাইকোলিক এসিড বা ল্যাক্টিক এসিড এক্সফলিয়েন্ট ব্যবহার করা কার্যকর

৩। সংবেদনশীল হলে সেক্ষেত্রে এমন কোনো উপাদান খুঁজুন যেটি আপনার ত্বকে কোনো সমস্যা তৈরি করবে না। এসব ক্ষেত্রে পিএইচএ ব্যবহার করাটাই ভালো।

আর সাধারণ ত্বকের অধিকারী হলে আপনি পছন্দমতো যেকোনো এক্সফলিয়েন্ট ব্যবহার করে দেখতে পারেন।

Post a Comment