কম্বিনেশন স্কিনের যত্ন কীভাবে নেবেন?
শুষ্ক ত্বকের যত্ন একরকম, তেলতেলে ত্বকের যত্ন আরেকরকম। কিন্তু যদি ত্বক হয় শুষ্ক আর তৈলাক্ত- এই দুটোর মিশেল, তাহলে? এমন ত্বককে মূলত ডাকা হয় কম্বিনেশন স্কিন নামে। আর এই কম্বিনেশন স্কিনের যত্ন নেওয়া কিন্তু মোটেও সহজ নয়।
কম্বিনেশন স্কিনের যত্ন
সাধারণত জেনেটিকস আর হরমোনজনিত কারণে কম্বিনেশন স্কিন জন্ম নেয়। কখনো আবহাওয়া এই সমস্যাকে আরো বাড়িয়ে তোলে। এমন ত্বকের যত্নে নিচের পদ্ধতিগুলো মেনে চলুন-
১। নিজের মুখমন্ডলের তৈলাক্ত আর শুষ্ক অংশগুলো নির্ধারণ করুন। তাহলে আপনি আপনার মুখের নির্দিষ্ট অংশের সমস্যার জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
২। তৈলাক্ত ত্বকের অংশে তেল শুষে নেয় এবং ম্যাট-ফিনিশ দেয় এমন উপাদান ব্যবহার করুন। এতে করে আপনার ত্বকের তেল শুকিয়ে যাবে এবং শুষ্ক অংশে কোনো সমস্যা তৈরি হবে না।

৩। ত্বকের শুষ্ক অংশগুলোতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কারণ সেগুলো যদি ত্বকের তৈলাক্ত অংশে চলে যায় সেক্ষেত্রে ত্বক আরো বেশি তেলতেলে হয়ে যাবে।
৪। এমন কিন্তু না যে আপনার ত্বকের যে অংশ তেলতেলে আজকে, সেটা সবসময়ই এমন থাকবে। একই কথা শুষ্ক ত্বকের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই প্রতিদিন নিজের ত্বক দেখুন যে সেটি একরকম আছে, নাকি কোনো পরিবর্তন ঘটেছে।
৫। ত্বকে লেয়ারিং করার সময় শুষ্ক অংশে হাইড্রেটিং লেয়ার, তৈলাক্ত অংশে হালকা কোনো লেয়ার ব্যবহার করুন এবং সেনসিটিভ স্কিনে কোনো লেয়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
Share this article