কমিয়ে ফেলুন ত্বকের বয়স!
বয়স বাড়বে, কিন্তু ত্বকের বয়স থেমে যাবে একদম- এমন স্বপ্ন কার না থাকে! কীভাবে ত্বকের সতেজতা আর বয়স ধরে রাখবেন অনেকদিনের জন্য? চলুন জেনে নেওয়া যাক!
১। দিনের শুরুতে ও শেষে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করুন, এবং টোনিং ও ময়েশ্চারাইজিং নিশ্চিত করুন।
২। বাইরে বেরোনোর সময় অবশ্যই এসপিএফ ৩০ সমৃদ্ধ সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।
৩। ভিটামিন-এ আছে বা কোলাজেন বৃদ্ধি করে এমন উপাদানের সমৃদ্ধ ত্বকের প্রসাধনী কিনুন।
৪। শুধু মুখ নয়, যত্ন করুন হাত ও পায়ের ত্বকেরও। নিয়মিত এই দুই স্থানেও সানস্ক্রিন ও ক্রিম ব্যবহার করুন।
৫। ঠোঁটের জন্য অনেকসময় মুখমন্ডলের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়। চেষ্টা করুন এসপিএফ আছে এমন লিপ বাম ঠোঁটে ব্যবহার করার।
৬। ত্বকের মরা চামড়া ত্বককে বয়স্ক দেখাতে কাজ করে। ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে তাই নিয়মিত মরা চামড়া স্ক্রাব করে সরিয়ে ফেলুন।
৭। চুলে বায়োটিন ব্যবহার করুন, এবং সেই চুলের রঙ ও কাট ব্যবহার করুন যেটি আপনাকে কমবয়সী দেখাতে সাহায্য করবে।
৮। ভারী নয়, বরং হালকা ফাউন্ডেশন, একটু পাওডার আর ব্লাশের টাচে মেকআপ সারুন। ফুটিয়ে তুলুন চোখের ভেতরের কোনাকে। এছাড়া খাদ্যাভ্যাসে কম প্রসেসড খাবার ও প্রচুর পরিমাণ পানি বেছে নিন। বিশ্রাম ও ঘুম ত্বকের বয়সে ছাপ ফেলে বিধায় সেদিকেও খেয়াল রাখোতে ভুলবেন না যেন!
Share this article

