Top
  • আইলাইনার বিভিন্ন ফর্মুলার হয়, এবং অ্যাপ্লিকেটর টুলও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একদম নতুন হলে কলমের মতো আইলাইনার ব্যবহার করাই সুবিধাজনক। নিজের দক্ষতা ও কেমন লুক চান তার উপর নির্ভর করে আইলাইনার নির্বাচন করতে হবে।
  • একটি ছোট আয়না নিয়ে চোখের নীচের দিকে ধরে আইলাইনার দেওয়া শুরু করতে হবে।
  • নতুনদের জন্য প্রথমে পেন্সিল দিয়ে শেপ এঁকে নিয়ে তারপর আইলাইনার দিতে হবে।
  • চোখের বাইরের দিকের কোণা থেকে আইলাইনার দেওয়া শুরু করতে হবে।
  • প্রথমে আইলাইনার দিয়ে শেপ এঁকে নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী মোটা করে নিতে হবে।
  • লিক্যুইড বা জেল আইলাইনার ব্যবহারের ক্ষেত্রে পাপড়ির লাইন বরাবর কোনো গ্যাপ থেকে গেলে তা পূরণ করতে হবে।
  • সফট লুকের জন্য লিক্যুইড আইলাইনারের পরিবর্তে পেন্সিল আইলাইনার ব্যবহার করতে হবে।
  • চোখের ধরন অনুযায়ী কোণার দিকের লম্বা অংশের শেপ আলাদা আলাদা হবে।
  • আইলাইনারের রং আরো গাঢ় কালো করতে চাইলে আইলাইনার ব্যবহারের পর পুনরায় পাউডার বা পেন্সিল আইলাইনার দিয়ে এঁকে নিতে হবে।

Post a Comment