Top

ব্রন দেখতে যেমন বিচ্ছিরি, তেমনি প্রতিরোধ বা সারিয়ে তোলাও বেশ কষ্টকর। তবে অ্যাজেলাইক এসিড হতে পারে সেক্ষেত্রে চমৎকার একটি উপাদান। চলুন, আজ অ্যাজেলাইক এসিড ও এর ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক!

অ্যাজেলাইক কী?

অ্যাজেলাইক মূলত বার্লি বা ধানজাতীয় শস্য থেকে উৎপাদিত উপাদান। এটা একরকমের ডাইকার্বোক্সিলিক এসিড, যেটি সহজেই ব্রনের জন্য কার্যকর হতে পারে। এটি যেমন ত্বকের মরা চামড়া ও ময়লা দূর করতে সাহায্য করে, তেমনি ত্বকের প্রদাহও দূর করে।

অ্যাজেলাইক কীভাবে ব্রনের ক্ষেত্রে সাহায্য করে?

অ্যাজেলাইকের রয়েছে বেশ কয়েকটি উপকারী দিক। এটি ব্যবহার করলে-

১। ত্বকের লোমকূপে থাকা বাড়তি তেল, ময়লা ইত্যাদি সহজেই বেরিয়ে আসে। ফলে ব্রন জন্ম নেওয়ার সুযোগ পায় কম।

২। ত্বকের প্রদাহ তৈরি করতে পারে জ্বলুনি থেকে শুরু করে ব্রনও। বিশেষ করে, ত্বকের প্রদাহ সেনসিটিভ স্কিনের জন্য অসম্ভব ক্ষতিকর একটি বিষয়। এই প্রদাহ দূর করতে অ্যাজেলাইক অসম্ভব কার্যকর ভূমিকা পালন করে।

৩। ব্রনের কারণে অনেক সময় ত্বকে কালচে দাগ পড়ে। আর, এই দাগ সহজে দূর হয়ে যায় অ্যাজেলাইক ব্যবহার করলে। তাই ব্রন প্রতিরোধ ও এর পরবর্তী প্রভাব দূর করতে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যাজেলাইক ব্যবহার করুন।

Post a Comment