Top

অনলাইনে মেকআপ পণ্য কিনতে হলে কিছুটা কৌশলী হতে হবে, এবং সেই সাথে এই টিপসগুলো মেনে চলতে হবে।

  • ফাউন্ডেশন বা কনসিলার কেনার ক্ষেত্রে প্রথমেই ভেবে নিতে হবে যে আপনি ফুল কভারেজ মেকআপ চান নাকি হালকা মেকআপ করতে চান। ফুল কভারেজ মেকআপের জন্য গাঢ় শেডের কনসিলার বা ফাউন্ডেশন কিনতে হবে।
  • ত্বকের ধরন অনুযায়ী পণ্যের ফর্মুলা ও উপাদান দেখে কিনতে হবে। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ম্যাট, ব্রনযুক্ত ত্বকের ক্ষেত্রে মেডিকেটেড এবং স্বাভাবিক বা শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং ফর্মুলাযুক্ত পণ্য কিনতে হবে।
  • ত্বকের আন্ডারটোন অনুযায়ী পণ্য বাছাই করতে হবে, যেমন- যার পিংক আন্ডারটোন রয়েছে তিনি সোনালী, হলুদ, কমলা বা পিচ শেডের পণ্যগুলো নির্বাচন করতে পারেন।
  • পোশাক কেনার আগে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে রিভিউ দেখা হয়- কোন ব্র্যান্ডের পোশাকটা ভালো, কোন সাইজের পোশাকটা মানানসই হবে, কোন রংটায় ভালো দেখাবে। ঠিক একইভাবে মেকআপ পণ্য কেনার আগেও অবশ্যই অনলাইনে ঐ পণ্যের রিভিউ দেখে নিতে হবে। তাহলে পণ্য নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে।
  • সবসময় ত্বকের চেয়ে এক শেড হালকা কনসিলার কিনতে হবে।

Post a Comment